Description
মাত্রা ও সেবনবিধি
ট্যাবলেট :
- প্রাপ্ত বয়স্ক: ১-২ টি ট্যাবলেট ৪-৬ ঘন্টা পর পর দিনে সর্বোচ্চ ৮ টি ট্যাবলেট।
- শিশু (৬-১২ বছর): আধা থেকে ১টি দিনে ৩-৪ বার।
সিরাপ এবং সাসপেনশন :
- শিশু (৩ মাসের নীচে): ১০ মি.গ্রা. হিসাবে (জন্ডিস থাকলে ৫ মি.গ্রা. হিসাবে) দিনে ৩-৪ বার।
- ৩ মাস-১ বছরের নীচে: ১/২ থেকে ১ চা চামচ দিনে ৩-৪ বার।
- ১-৫ বছর: ১-২ চা চামচ দিনে ৩-৪ বার।
- ৬-১২ বছর: ২-৪ চা চামচ দিনে ৩-৪ বার।
- প্রাপ্তবয়স্ক: ৪-৮ চা চামচ দিনে ৩-৪ বার।
এক্স আর ট্যাবলেট :
- প্রাপ্ত বয়স্ক এবং ১২ বছরের ঊর্ধ্বে শিশুদের ক্ষেত্রে: ২টি ট্যাবলেট প্রতি ৮ ঘন্টা পরপর; সর্বোচ্চ মাত্রা দৈনিক ৪ গ্রাম (৬ টি ট্যাবলেট)।
- দীর্ঘ মেয়াদী ক্রমাগত চিকিৎসার ক্ষেত্রে:দিনে ২.৬ গ্রাম (৪টি ট্যাবলেট)-এর বেশি সেবন করা উচিত নয়।
সাপোজিটরি :
- ৩ মাস- ১ বছরের নীচে: ৬০-১২০ মি.গ্রা. দিনে ৪ বার।
- ১-৫ বছর: ১২৫-২৫০ মি.গ্রা. দিনে ৪ বার।
- ৬-১২ বছর বয়সের শিশুদের জন্য: ২৫০-৫০০ মি.গ্রা. দিনে ৪ বার।
- প্রাপ্ত বয়স্ক ও ১২ বছরের বেশী বয়সের শিশুদের জন্য: ০.৫-১ গ্রাম দিনে ৪ বার।
পেডিয়াট্রিক ড্রপস্:
- ৩ মাস বয়স পর্যন্ত: ০.৫ মি.লি. (৪০ মি.গ্রা.), দিনে ৪ বার।
- ৪-১১ মাস বয়স পর্যন্ত: ১ মি.লি. (৮০ মি.গ্রা.), দিনে ৪ বার।
- ১-২ বছর বয়স পর্যন্ত: ১.৫ মি.লি. (১২০ মি.গ্রা.), দিনে ৪ বার।
- ব্যাথা থেকে মুক্তি: এটি হালকা থেকে মাঝারি ব্যথার জন্য কার্যকর, যেমন মাথাব্যথা, মাসিকের সময় ব্যথা, দাঁত ব্যথা এবং পেশী ব্যথা।
- জ্বর কমানো: প্যারাসিটামল সাধারণত প্রাপ্তবয়স্ক এবং শিশু উভয়ের ক্ষেত্রেই জ্বর কমাতে ব্যবহৃত হয়।
- অস্ত্রোপচার পরবর্তী ব্যথা: ব্যথা নিয়ন্ত্রণের জন্য অস্ত্রোপচারের পরে এটি প্রায়শই নির্ধারিত হয়।
- দীর্ঘস্থায়ী ব্যথা ব্যবস্থাপনা: কিছু ক্ষেত্রে, এটি দীর্ঘস্থায়ী ব্যথার অবস্থার চিকিৎসা পরিকল্পনার অংশ হিসেবে ব্যবহৃত হয়।

Reviews
There are no reviews yet.